দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে সঠিক লেবেল না থাকা, বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা এবং লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী ও ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উত্তর তেমুহনী এলাকার মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।
এ ছাড়া ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুর পৌরসভা, জেলা পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে আরোপ করা মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যে আই